কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে নিহত পুলিশের তালিকা প্রকাশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

রোববার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

পুলিশ সদরদপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই সাতজন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক তিনজন।

সদরদপ্তর জানায়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১৪ জন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ জন, নোয়াখালীর সোনাইমুড়ী থানার দুজন, কুমিল্লার তিতাস থানার দুজন, চাঁদপুরের কচুয়া থানার একজন, সিলেটের বানিয়াচং থানার একজন এবং ঢাকা এসবির একজন, নারায়ণগঞ্জ পিবিআইয়ের একজন, ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের একজন, কুমিল্লা হাইওয়ে পুলিশের একজন, কসবা থানার একজন, খুলনা মহানগর পুলিশের একজন, গাজীপুর মহানগর পুলিশের একজন এবং ঢাকা জেলার দুজন পুলিশ সদস্য।

নিহত পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X