কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১০:৫১ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

বন্যায় বিপর্যস্ত ১৩ জেলায় মানবিক বিপর্যয়

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

টানা ভারি বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি। প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন। এতে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ইতিমধ্যে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে চার জেলায়।

তবে নতুন করে বন্যাকবলিত হওয়ার খবর পাওয়া গেছে আরও তিন জেলার। এগুলো হলো রাঙামাটি, কক্সবাজার ও সিলেট।

বন্যার্তদের সহায়তায় পাঁচ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। সেনা সদস্যরা ত্রাণ ও খাদ্য বিতরণসহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পানিবন্দি হয়ে পড়েছেন দেশের বন্যাকবলিত ১০ জেলার প্রায় ৩৬ লাখ মানুষ। অনেক তথ্য টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জানা যাচ্ছে না। তবে বন্যায় দুজন মারা গেছেন বলে জানা গেছে।

আট জেলায় গত বুধবার (২১ আগস্ট) থেকে বন্যা পরিস্থিতি দেখা দেয়। আরও পাঁচ জেলাসহ মোট ১৩ জেলা গতকাল বৃহস্পতিবার বন্যাকবলিত হয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X