কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০১:২৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গের বন্যা নিয়ে আবহাওয়াবিদ পলাশের বিশেষ বার্তা

তিস্তা নদী ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ (ছবি ইনসার্টে)।
তিস্তা নদী ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ (ছবি ইনসার্টে)।

উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যেই ১৩টি জেলার বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে লাখো মানুষ।

এমন পরিস্থিতিতে শঙ্কায় রয়েছে দেশের উত্তরের জনপদও। তিস্তা নদীর ওপরে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ ভেঙে যাওয়া সেই শঙ্কা যেন আরও বেড়ে গেছে। তবে এসব শঙ্কা উড়িয়ে দিয়ে সুসংবাদ দিয়েছে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশেষ ঘোষণা দেন তিনি।

যেখানে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, উত্তরবঙ্গে বন্যার কোনো সম্ভাবনা নেই আগামী ১ সপ্তাহ। গত ৩ দিন থেকে পূর্ব ভারতের সিকিম কিংবা আসাম রাজ্যের ওপরে কোনো ভারি বৃষ্টি হয়নি। ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীতে বন্যার কোনো সম্ভাবনা নেই কমপক্ষে আগামী ৪ দিন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুসারে আগামী ২৭ আগস্ট পর্যন্ত তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি স্বাভাবিক সময়ের চয়েও নিচ দিয়ে প্রবাহিত হবে। ফলে ফেসবুকের কোনো পোস্ট আপনার দৃষ্টিগোচর হয়ে যে পোস্টে দাবি করতেছে উত্তরবঙ্গে বন্যার সংবাদের সঙ্গে সঙ্গে সেই পোস্টে চ্যালেঞ্জ করবেন ও ফেসবুকে রিপোর্ট করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেওয়ার শুরু থেকে বিভিন্ন তথ্য দিয়ে আসছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল। চলমান বন্যার জন্য চারটি প্রাথমিক কারণ উল্লেখ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী / ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম বরদাশত করা হবে না

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১০

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১১

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১২

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৩

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৫

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৬

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৭

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৮

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৯

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

২০
X