বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের পাশে বিজিবি

উদ্ধার তৎপরতায় বিজিবি। ছবি : কালবেলা।
উদ্ধার তৎপরতায় বিজিবি। ছবি : কালবেলা।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোর বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি।

শুক্রবার (২৩ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত বন্যাদুর্গত ২,৮৮৫ জনকে উদ্ধার, ৫,৯৪৫ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং ৯৮৬ জনকে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ বিবির বাজার স্থলবন্দর, গাজীপুর গ্রাম ও পাশের এলাকার পানিবন্দি ৪০০ জনকে পরিবারের মালামালসহ উদ্ধার করেছে।

বুড়িচংয়ে গোমতী নদীর তীরবর্তী বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে যাওয়ার উপক্রম হলে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে মাটি ভর্তি বস্তা দিয়ে মেরামত করেন বিজিবি সদস্যরা।

এছাড়াও কুমিল্লা ব্যাটালিয়নের উদ্যোগে ফেনী জেলার বন্যাদুর্গত ২০০০ জনকে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়।

বিজিবির মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) দায়িত্বাধীন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক হাফেজিয়া মাদ্রাসা ও উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত ৫২০টি অসহায় পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

মেডিকেল অফিসার মেজর গাজী মো. হাসান, এএমসির তত্ত্বাবধানে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পুরুষ ৩৬, মহিলা ৩৩ এবং শিশু ৪৫সহ ১১৪ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিকে বিজিবি উদ্ধারকারী দল বন্যা কবলিত মুসলিম ব্লক এলাকার আরিফ হোসেনের গর্ভবতী স্ত্রী রাজিয়া খাতুনকে (৩০) উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যায়। সেখানে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন।

বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোকাবিল, কুরমা ও চাম্পাপাড়া সীমান্তবর্তী এলাকায় ৬০০টির অধিক পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী এবং বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে।

উল্লেখ্য, বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ বন্যাকবলিত ২০০ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X