বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১১:২৯ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পাশে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা

বন্যার্তদের সহায়তায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। ছবি : সংগৃহীত
বন্যার্তদের সহায়তায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের ১১ জেলার নিম্নাঞ্চল। শুক্রবার নতুন করে বন্যার পানিতে ডুবেছে সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলা। তবে এবারের বন্যায় এক নতুন বাংলাদেশ দেখেছে বিশ্ব। যে যেখান থেকে যেভাবে পারছে ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ সমগ্র জায়গায় চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। সবাই সবার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী করছেন সর্বোচ্চটুকু।

এরইমধ্যে প্রবল এই বন্যায় বানভাসিদের মাঝে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন স্বাস্থ্যসেবা। সঙ্গে বিতরণ করছেন জরুরি ওষুধপত্র। নিজদের জীবনের ঝুঁকি নিয়ে অকাতরে ঝাঁপিয়ে পড়ছেন সেবায়।

স্বাস্থ্যকর্মী আব্দুর রশিদ বলেন, করোনাকালীনও আমরা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিলাম। শুধু মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়েছি। বর্তমানে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা আছি সবার পাশে। আমাদের অনেক ক্লিনিক বন্যার পানিতে ডুবে গেছে। আমরা ওষুধপত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছি। সেখান থেকে নিয়ে প্রতিদিন আশ্রয়কেন্দ্রগুলোতে ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছি।

এদিকে বন্যার্তদের পাশে দাঁড়াতে নিজেদের একদিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।

কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি মাসুদুর রহমান বলেন, দেশে বন্যা ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে। চলমান পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে বন্যার্ত ভাই-বোনদের পাশে থাকতে আমরা আমাদের একদিনের বেতন প্রদান করব। আমাদের নিজেদেরও বেতন দীর্ঘদিন বন্ধ। তবুও এই মুহূর্তে আমরা আমাদের ভুক্তভোগী ভাই-বোনদের পাশে দাঁড়াব। আপনারা সবাই যার যেমন সামর্থ্য আছে সেখান থেকে ততটুকুই সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X