বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাভারে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
সাভারে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি ও সিএনআই নিউজের সম্পাদক তোফা সানির বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল আহাদ সৈকত (১৭) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক তোফা সানিকে ৭০নং আসামি করা হয়। কৌশলে মামলার এজাহারে তার নামের আগে সাংবাদিক পরিচয়টাও লেখা হয়নি।

এ ঘটনার প্রতিবাদে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিকরা মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক তোফা সানিকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃস্বার্থে মুক্তি দেওয়ার দাবি জানান।

এ সময় ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার বলেন, সাংবাদিক তোফা সানিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা মামলায় আসামি করা হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছি তাকে অচিরেই এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। আগামীতে আর কোনো গণমাধ্যম কর্মীকে যেন হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি করা না হয় সে বিষয়ে আরও দায়িত্বশীল হতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবিও জানান তিনি ।

সাভারে কর্মরত এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল, সে পরিবর্তনকে বাধাগ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। একের পর এক ছাত্র-জনতা হত্যা মামলায় অকাতরে আসামি করা হচ্ছে নিরপরাধ মানুষদের। তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হোক তা আমরা চাই, কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটবেন তা আমরা চাই না। হত্যাকাণ্ডকে পুঁজি করে যারা নিরীহ সাংবাদিকদের আসামি করছেন এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মামলাকে প্রশ্নবিদ্ধ করতে দয়া করে কেউ নিরপরাধ কাউকে আসামি করবেন না।

নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন, একটি চক্র গণমাধ্যম কর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক তোফা সানির মতো একজন নিষ্ঠাবান সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে নাজমুল বলেন, ভবিষ্যতে কোনো নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজও বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু।

মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন- এটিএন বাংলার সাংবাদিক শেখ আবুল বাশার, চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সেলিম মাহমুদ, বাংলাদেশ জার্নাল ও ভোরের পাতার প্রতিনিধি সাব্বির হোসেন, সকালের সময় পত্রিকার সাভার প্রতিনিধি আহমেদ জীবন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাভার প্রতিনিধি, সোহেল রানা, এসএটিভির সভার প্রতিনিধি ও সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলা টিভির সাংবাদিক ও সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলমগীর হোসেন নীরব, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক সংবাদের সাভার প্রতিনিধি লোটন আচার্য, জনকণ্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি অঙ্গন সাহা, সাংবাদিক রওশন আলী, দৈনিক সময়ের আলো ও এশিয়ান টিভির সাংবাদিক দেওয়ান ইমন, দৈনিক ভোরের ডাকের সাভার প্রতিনিধি সাইফুল ইসলাম, সাংবাদিক কাজী বিপ্লব, বিপ্লব শান্ত, রিপন মিয়া প্রমুখ। মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণি-পেশার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X