বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রের সফল অস্ত্রোপচার

আহত দুই শিক্ষার্থী মো. রাফি হোসেন ও মো. মমিন হোসেন। ছবি : সংগৃহীত
আহত দুই শিক্ষার্থী মো. রাফি হোসেন ও মো. মমিন হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা সিএমএইচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রের সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মো. রাফি হোসেনের (১৪) ঢাকার সিএমএইচে সফল অস্ত্রোপ্রচার করা হয়েছে। গত ১৯ জুলাই গুলিবদ্ধ হয়ে তার ডান কাঁধের হাড় ও ধমনি ক্ষতিগ্রস্ত হয়। পরে জরুরি ভিত্তিতে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে অপারেশন করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা হৃদরোগ ইনিস্টিউট ও ঢাকা সিএমএইচের চিকিৎসকদের আলোচনার ভিত্তিতে গতকাল ২৫ আগস্ট রাতে ঢাকা সিএমএইচ হাসপাতালে আনা হয়। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে সিএমএইচের ভাস্কুলার টিম কর্তৃক সফলভাবে কৃত্রিম রক্তনালি সংযোজনের মাধ্যমে সফল অস্ত্রোপচার করা হয়। বর্তমানে শিক্ষার্থী মো. রাফি হোসেন শঙ্কামুক্ত রয়েছে।

এদিকে মিরপুর কলেজের অপর শিক্ষার্থী মো. মমিন হোসেন (২৩) গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন। এতে গুলিটি তার মেরুদণ্ডের পিছনে আটকে যায়। পরে গত ২০ আগস্ট তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় এবং ল্যাপারস্কপির মাধ্যমে ২৫ আগস্ট অপারেশন করে গুলি বের করা হয়। বর্তমানে মো. মমিন হোসেন ভালো আছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X