কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ৩৫৬৭ জনকে উদ্ধার করল সশস্ত্র বাহিনী

বন্যার্ত এলাকায় বিমানবাহিনীর উদ্ধার তৎপরতা। ছবি : সংগৃহীত
বন্যার্ত এলাকায় বিমানবাহিনীর উদ্ধার তৎপরতা। ছবি : সংগৃহীত

বন্যার্তদের সহায়তায় অবিরাম কাজ করেছে যাচ্ছে সশস্ত্র বাহিনী। বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে তারা। গত ২৪ ঘণ্টায় বাহিনীর সদস্যরা ৩৫৬৭ জনকে উদ্ধার করেছে।

সোমবার (২৬ আগস্ট) সশস্ত্র বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় সর্বমোট তিন হাজার ৫৬৭ জন বন্যাদুর্গত ব্যক্তিকে হেলিকপ্টার ও বোটযোগে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সর্বমোট ২১ হাজার ৫৫৯ প্যাকেট খাদ্য সামগ্রী, ১২ হাজার ৯৯৩ কেজি শুকনা রশদ, চার হাজার ৬২০ জনকে রান্না করা খাবার এবং পাঁচ হাজার ৬৪০ লিটার পানি বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে সর্বমোট দুহাজার ২১৭ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় গতকাল (২৫ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনী জল, স্থল ও আকাশ পথে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। মানবতার সেবায় পরিচালিত এই অভিযানকে ত্বরান্বিত করার লক্ষ্যে সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ২১টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

এ সময়ে হেলিকপ্টারের মাধ্যমে ১৬ জন মুমূর্ষরোগীকে দুর্যোগপূর্ণ এলাকা হতে উদ্ধারপূর্বক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যাদের মধ্যে ৩ জন শিশু, ৬ জন অন্তঃসত্ত্বা নারী, ২ জন পক্ষাঘাতগ্রস্ত রোগী ও ৫ জন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও দুহাজার ১৪৭ প্যাকেট ত্রাণ ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যাকবলতি পাইকগাছার দুর্গত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদশে নৌবাহিনী। একইসাথে বাংলাদেশ বিমান বাহিনী অব্যাহতভাবে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রেখেছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X