কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা করা হচ্ছে : তথ্যমন্ত্রী

চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক কল‍্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।
চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক কল‍্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।

দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তথ‍্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববর (৩০ জুলাই) সন্ধ‍্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল‍্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্যে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশে একটি ক্রান্তিকাল চলছে। দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে। এই যে রাজনীতির নামে মানুষ পোড়ানো, গাড়িঘোড়া পোড়ানো এবং নিজেদের স্বার্থে বিশ্ব বেনিয়াদের হাতে দেশকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটার বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। তাহলে অপশক্তির বিরুদ্ধে জনমত গঠনে সহায়ক হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. সামশুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি শহীদুল আলম, সাংবাদিক কল‍্যাণ ট্রাস্টের সদস‍্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকসহ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা।

অনুষ্ঠানে ৪২ জন সাংবাদিককে ৩৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১০

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১১

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৩

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৪

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৫

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৬

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৮

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৯

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

২০
X