কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৩:০৪ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু

বিএনপির জনসমাবেশ শুরু। ছবি : কালবেলা
বিএনপির জনসমাবেশ শুরু। ছবি : কালবেলা

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে। সোমবার (৩১ জুলাই) বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে এ জনসমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তারভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সভাবেশটি শুরু হয়।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: অনুমতি পেলেও দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না

সমাবেশ থেকে একদফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

এদিকে বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেও প্রস্তুত বলে জানিয়েছে পুলিশ।

সমাবেশ এলাকায় দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে। মৎস্য ভবন এলাকা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ করা গেছে। এর মধ্যে মৎস্য ভবন এলাকায় পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, কেউ শান্তিপূর্ণ সমাবেশ করলে পুলিশ তাদের সহযোগিতা করে। বিএনপির আজকের সমাবেশকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখানে তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়েও পুলিশ সতর্ক আছে।

গত শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বাধা এবং মামলা-হামলার প্রতিবাদে আজ দেশের সব জেলা শহর ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। কিন্তু এবারের সমাবেশের অনুমতিতে আগের ২৩ শর্তের সঙ্গে এবার আরও তিন শর্তজুড়ে দিয়েছে ডিএমপি।

নতুন তিন শর্ত হলো— সমাবেশে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচার করা যাবে না, মাইকগুলো আদালতের দিকে দেওয়া যাবে না, আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো বিশৃঙ্খলা করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১০

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১১

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১২

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৩

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৫

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৬

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৭

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৮

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

২০
X