টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ১২ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টঙ্গীতে ১২দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
টঙ্গীতে ১২দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরীর টঙ্গীতে নুভিস্তা ফার্মা লিমিটেড ওষুধ উৎপাদনকারী একটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় কারখানাটির সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।

সোমবার ২৬ আগস্ট) কারখানা কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবি জানান শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ বুধবার শ্রমিকদের ন্যায্য দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানাটি বন্ধ দেখতে পায়। পরে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে প্রায় দুইশতাধিক শ্রমিক কারখানার সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক সরিয়ে দেয়। এসময় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শ্রমিকরা জানান, বুধবার তাদের দাবিগুলো কারখানা কর্তৃপক্ষ মেনে নেওয়ার কথা ছিল। সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে দেখি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে কারখানার কর্মকর্তারা কেউ কাজে যোগ দেননি। শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষ প্রতারণা করেছে। কারখানা কর্তৃপক্ষ না আসা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ চলবে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকরা কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। কারখানার কোনো কর্মকর্তা আজ কাজে যোগ দেননি। আমরা বিষয়টি মীমাংসার জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X