কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৮:৪৪ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বন বিভাগের অভিযানে নির্যাতিত হাতি উদ্ধার, চাঁদাবাজ মাহুত আটক

উদ্ধারকৃত হাতির সঙ্গে বন বিভাগের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
উদ্ধারকৃত হাতির সঙ্গে বন বিভাগের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

বন বিভাগের অভিযানে একটি নির্যাতিত হাতি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এই হাতিকে দিয়ে চাঁদা তোলার অভিযোগে চাঁদাবাজ মাহুতকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণঞ্জের হাউজিং প্রকল্পের ঘাসবন থেকে হাতিটি পাওয়া যায়। পরে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়।

বন বিভাগের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে হাতিটির নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (৩০ আগস্ট) বন অধিদপ্তরের দুটি টিম হাতিটি উদ্ধারে অভিযানে নামে। তখন তারা দেখতে পান নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাতিটি দিয়ে চাঁদাবাজি করছেন মাহুত। সে সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে মাহুত হাতিটি রেখেই পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের সহায়তায় মাহুতকে আটক করে বন বিভাগের সদস্যরা।

কিন্তু মাহুতকে খুঁজতে গিয়ে হাতিটিকে হারিয়ে ফেলেন বন বিভাগের কর্মকর্তারা। সারা রাত খোঁজাখুঁজি করেও হাতিটি পাওয়া যায়নি। পরদিন নারায়ণগঞ্জের হাউজিং প্রকল্পের ঘাসবন থেকে হাতিটিকে উদ্ধার করা হয়।

এর আগে গত ২৯ আগস্ট কুমিল্লা থেকে আরেকটি হাতি উদ্ধার করা হয়। সেটিও নির্যাতনের শিকার ছিল এবং চাঁদাবাজিতে বাধ্য করা হচ্ছিল।

সাফারি পার্কের কর্মকর্তারা জানান, এই দুই হাতির মাহুতরা পরস্পর পরিচিত ছিল। উদ্ধার হওয়া হাতি দুটির কোনো লাইসেন্স পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১০

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১১

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১২

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৩

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৪

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৫

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৬

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৭

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৮

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৯

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

২০
X