কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১০:৪৯ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

এবার ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন সিইসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ করাই হবে প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন সিইসি।

মঙ্গলবার (১ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানান, ফেসবুকের প্রতিনিধি দল সাক্ষাতের সময় চেয়েছে। ফেসবুকের সিঙ্গাপুর অফিসের তিন কর্মকর্তা সিইসির সঙ্গে বৈঠক করবেন। ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে ওই প্রতিনিধি দল আসবে।

আরও পড়ুন : নির্বাচন কমিশন ও যুক্তরাষ্ট্র কী চায়, জানালেন সিইসি

সাক্ষাতের কারণ জানতে চাইলে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন অপপ্রচার বন্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X