কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পরিকল্পনা কমিশনে সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা

পরিকল্পনা কমিশনে সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি : সংগৃহীত
পরিকল্পনা কমিশনে সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আঞ্চলিক উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আবদুল খালেক এতে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আইএমইডির উপপরিচালক মো. সিদ্দিকুর রহমান।

সভায় বক্তব্য দেন- সহকারী সচিব মাহতাব হোসেন, মোল্যা সোহাগ হোসেন, হাবিবুর রহমান, হারাধন চন্দ্র সরকার, জাহিদা খাতুন, কাকলি বেগম, আবু কায়েছ আকন্দ, কামলে হোসেন ও রেজাউল কমির মন্ডল প্রমুখ।

সভায় সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বলেন, আমরা জনপ্রশাসন সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের ব্যপারে খুবই ইতিবাচক। আমরা তার ওপর বিশ্বাস রেখেছি। আমাদের দাবি খুবই যৌক্তিক। আমাদের যেটা অধিকার সেটা দিলেই হবে। বক্তারা বলেন, আমরা লক্ষ্য করেছি ক্যাডার বহির্ভূত বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতিসহ এ পর্যন্ত প্রশাসনিক দাবি বাস্তবায়িত হয়নি। কর্মকর্তাদের মধ্যে দাবি বাস্তবায়নের ক্ষেত্রে এখনো বৈষম্য বিরাজমান রয়েছে। এতে ক্যাডার বহির্ভূত কর্মকর্তারা ক্ষুদ্ধ। আমরা আমাদের দাবির দ্রুত বাস্তবায়ন চাই।

সভায় ব্ক্তারা বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (সচিবালয়) ক্যাডার একীভূতকরণ আদেশ, ১৯৯২ এর শর্ত ৩(গ) অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সৃজিত পদসমূহের ১/৩ অংশ হিসেবে ক্যাডার বহির্ভূতদের জন্য সহকারী সচিবের আরও ২২৪টি পদ, সিনিয়র সহকারী সচিবের ৫৬টি পদ, উপসচিবের ৫৯টি পদ এবং যুগ্মসচিবের ৩১টি পদ সংরক্ষণের আদেশ জারি করার প্রয়োজনীতার কথা তুলে ধরেন।

এ ছাড়াও সহকারী সচিব পদে ৫ (পাঁচ) বছর অতিক্রান্ত হলে ১০০% সিনিয়র স্কেল প্রদান, সিনিয়র সহকারী সচিব হিসেবে ৩ (তিন) বছর অতিক্রান্ত হলে উপসচিব এবং পর্যায়ক্রমে যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানের বিষয়টি বাস্তবায়নের জন্য উপস্থিত কর্মকর্তারা অনুরোধ করেন।

এসময় সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান আন্তরিকতার সাথে কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চিতসহ ন্যায়সংগত ধাবীসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তদোপরি সততা ও সুনামের সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত কর্মকর্তাগণকে পরামর্শ প্রদান করেন। তিনি বলেন ক্যাডার বহির্ভূত শব্দটি অতিদ্রুত পদনাম থেকে প্রত্যাহার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X