কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

১০ম গ্রেডে বেতনের দাবিতে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের স্মারকলিপি

ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা। ছবি : কালবেলা
ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা। ছবি : কালবেলা

সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় সার্ভে ডিপ্লোমাধারীদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে লাগাতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক মো. শরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. মিরাজ হোসেনসহ ঢাকা জেলায় কর্মরত সকল দপ্তরের সার্ভেয়াররা। স্মারকলিপি দেওয়ার আগে তারা জেলা প্রশাসক অফিস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

স্মারকলিপিতে বলা হয়, সরকারের সকল দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেড বেতন স্কেল কার্যকর করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। একই কারিকুলামে ডিগ্রি অর্জন করে কেউ দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, আবার কেউ তৃতীয় শ্রেণিতে চাকরি করছেন। আমরা এই বৈষম্যের অবসান চাই। এই বৈষম্য নিরসনে বিগত সরকারগুলো প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। এ সংক্রান্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও আদালতের নির্দেশ বাস্তবায়িত হয়নি। স্মারকলিপিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুত দাবি বাস্তবায়ন না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X