বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

২২ পুলিশ সুপারের রদবদল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ পুলিশের প্রশাসনে আবারও রদবদল। এবার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে উপপুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলি হওয়া ২২ কর্মকর্তারা হলেন, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ ওসমান গণি, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ তাহেরুল হক চৌহান, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শামীম হোসেন, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. ছালেহ উদ্দিন, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সারোয়ার জাহান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল ফজল মহাম্মদ তারিক হোসেন খান, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এ তালিকায় আরও রয়েছে মো. নজরুল ইসলাম, এপিবিএন-১২ এর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পুলিশের ঢাকা (টিআর) পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, আরআরএফ রংপুর অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. রেজাউল করিম, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা, পুলিশের ঢাকা (টিআর) পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আমির খসরু, ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, আরএমপির উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিআইডির বিশেষ পুলিশ সুপার তাহমিনা তাকিয়া, র‌্যাবের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এবং র‌্যাবের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X