কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

১৫ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের, নতুন আক্রান্ত আরও ২৬

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ২৬ জনের।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত ওই নারীর নাম মেরিনা আক্তার মুক্তা (৪৬)। তিনি নগরের বায়েজিদ এলাকার বাসিন্দা। শনিবার (১৪ সেপ্টেম্বর) ডেঙ্গুজ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন তিনি। ওইদিনই রাতে ৮টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর কারণ হিসেবে মেরিনা আক্তার মুক্তার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম (এআরডিএস) এবং হাইপোভোলেমিক শক এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমের ও হাইপারটেনশনর তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, একজন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ও আটজন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চলতি বছরে চট্টগ্রামে মোট ৮২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৬৭ জন মহানগরে এবং ৩৬১ জন উপজেলায়। চলতি সেপ্টেম্বরের ১৫ দিনে ২৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়াও এবছরের জানুয়ারিতে ৬৯ জন, ফেব্রুয়ারিতে ২৫ জন, মার্চে ২৮ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ১৭ জন, জুনে ৪১ জন এবং জুলাইয়ে ১৯৮ জন ও আগস্টে ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে মারা গেছেন ১১ জন। এদের মধ্যে ২ জন পুরুষ, ৭ জন নারী এবং ২ শিশু রয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X