কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭ এএম
অনলাইন সংস্করণ

শাহরিয়ার কবির গ্রেপ্তার

শাহরিয়ার কবির। ছবি : সংগৃহীত
শাহরিয়ার কবির। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানী বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।

এ তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার। শাহরিয়ার কবিরকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, শাহরিয়ার কবিরকে আটক করেছে ডিবি পুলিশ। আটকের সময় ডিবি পুলিশের সঙ্গে তেজগাঁও থানার ওসিও ছিলেন। যেহেতু আমার থানা এলাকা থেকে আটক হয়েছে তাই বিষয়টা আমাকে নলেজে রাখতে বলেছেন।

শাহরিয়ার কবির এখন কাদের হেফাজতে জানতে চাইলে ওসি রাসেল বলেন, তাকে ডিবি নিয়ে পুলিশ নিয়ে গেছেন। তাদের হেফাজতেই আছে।

বনানী থানায় করা এক হত্যা মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ উল্লেখ করে ওসি বলেন, তবে কোন হত্যা মামলায় গ্রেপ্তার সেটা বলতে পারছি না।

উল্লেখ্য, গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম-মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ২৩ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।

এ ছাড়া, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X