কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

লিখিত পরীক্ষা স্থগিত করল পেট্রোবাংলা

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামী ২০ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ কোম্পানিসমূহে কেন্দ্রীয়ভাবে সরাসরি কর্মকর্তা নিয়োগের নিমিত্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ৯টি ক্যাটাগরির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা), সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরি), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (অর্থ), নার্স ব্রাদার) পদের বিপরীতে আবেদনকৃত চাকরিপ্রার্থীর আগামী ২০ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

এ ছাড়া এতে উল্লেখ করা হয়, আগামী ২০ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করার পর হতে বিগত কয়েকদিনে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অতিবৃষ্টির জন্য সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে ওই লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষের নিকট পরীক্ষার্থীদের পক্ষ হতে অনুরোধের বর্ণিত লিখিত পরীক্ষা আপাতত স্থগিত রাখার বিষয়ে পেট্রোবাংলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো বলে এতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X