কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘কারাবন্দি আ. লীগের ৯ জন ডিভিশন পেয়েছেন’

কারাবন্দি আওয়ামী লীগের ৩৭ মন্ত্রী-এমপির মধ্যে ৯ জন ডিভিশন পেয়েছেন। ছবি: সংগৃহীত
কারাবন্দি আওয়ামী লীগের ৩৭ মন্ত্রী-এমপির মধ্যে ৯ জন ডিভিশন পেয়েছেন। ছবি: সংগৃহীত

কারাবন্দি আওয়ামী লীগের ৩৭ মন্ত্রী-এমপির মধ্যে ৯ জন ডিভিশন পেয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কারা অধিদপ্তরের বকশিবাজার কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

এ ছাড়া তিনি জানান, বাকিরা আবেদন ও আদালতের আদেশের ভিত্তিতে ডিভিশন পাবেন। কারা বিভাগ যেন বাইরের প্রভাবমুক্ত থাকে সে বিষয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে বন্দিদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

কারাগারের অনিয়ম-দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে কারা মহাপরিদর্শক বলেন, কারাগারে মাদক নির্মূলে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাদকাসক্ত কেউ কারারক্ষীর দায়িত্বে থাকতে পারবে না। এটাই এখন বড় চ্যালেঞ্জ। কারাগারকে নিরাপদ সংশোধনাগার করতে কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও জানান, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন কারাগারে বন্দিদের বিশৃঙ্খলারোধে আমাদের ২৮২ জন কারা রক্ষী আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজন এখনো চিকিৎসাধীন। এসব হামলায় কারা জড়িত ছিল তা জানার চেষ্টা করছি।

তা ছাড়া তিনি জানান, আগস্টের শুরুতে পালিয়ে যাওয়া ৯৮ জঙ্গির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি ছিলেন। পালিয়ে যাওয়া ৭০ জঙ্গি এখনো পলাতক রয়েছে। তাদের ধরতে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।

আগস্টের পাঁচ তারিখের পরপর ৪৩ শীর্ষ সন্ত্রাসী, আলোচিত বন্দি, জঙ্গি জামিন পেয়েছেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X