কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসায়ীদের তালিকা করছে সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মাদকে অর্থলগ্নীকারী পৃষ্ঠপোষক ও মাদক থেকে অর্থ পাচারকারীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোবাইল ব্যতীত একটি নিজস্ব কমিউনিকেশনস সার্ভিস চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন।

বুধবার (২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের কার্যালয় স্থাপন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নতুন সাপোর্ট উইং গঠনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও রুমানা আলী অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী ও মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারীসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা এবং ২৯তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।

এ ছাড়া বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয় বৈঠকে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, মহা পুলিশ পরিদর্শক, মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও, দুই বিভাগের অধীনস্থ সংস্থাপ্রধানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X