কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ
সংবিধান সংস্কার কমিশন

শাহদীন মালিক বাদ, দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক আলী রীয়াজ

শাহদীন মালিক বাদ, দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক আলী রীয়াজ

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে এ কমিশনের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দিয়েছে সরকার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের ছয়টি কমিশন গঠনের তথ্য জানিয়েছিলেন। সেখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নাম ছিল ড. শাহদীন মালিকের।

রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।

তিনি সরকার ও রাজনীতি, জাতীয়-আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্র-সমাজ ও নির্বাচন-প্রশাসনসহ নানা বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন। বাংলাদেশের সংবিধান সংস্কারের বিষয়ে পুনর্লিখনের ওপর জোর দেন তিনি। সম্প্রতি একাধিক সভা সেমিনারে তিনি এ বিষয়ে আলোকপাত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১০

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১১

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১২

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৩

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৪

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৫

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৬

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৭

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৮

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৯

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

২০
X