আকরাম হোসেন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল টোল প্লাজায়, জানালেন কর্মকর্তা

ক্যাপ্টেন হাসান হাসিব খান ও কুড়িল টোল প্লাজায় ভাঙচুরের দৃশ্য। ছবি : কালবেলা
ক্যাপ্টেন হাসান হাসিব খান ও কুড়িল টোল প্লাজায় ভাঙচুরের দৃশ্য। ছবি : কালবেলা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায় ভাঙচুরের ঘটনাকে ভুল বোঝাবুঝি বলছেন এক্সপ্রেসওয়েটির অপারেশন ম্যানেজার ক্যাপ্টেন হাসান হাসিব খান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) কালবেলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

হাসান হাসিব খান বলেন, এক্সপ্রেসওয়েতে পিকআপে মানুষ নিয়ে চলাচলের কোনো সুযোগ নেই। ভিডিওতে যে পিকআপ দেখেছেন তাতে কিছু মানুষ দাঁড়িয়ে ছিল। তখন তাদের থামিয়ে দেওয়া হয়। একপর্যায়ে পিকআপ থেকে কয়েকজন নেমে তর্ক শুরু করেন, কেন তাদের যেতে দেওয়া হবে না। তারপর তারা ব্যারিয়ার সরিয়ে চলে যায়।

তিনি বলেন, আসলে তারা মনে করেছিল তাদের আটকে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। তারা টোল পরিশোধ করেছে। মূলত তাদের নিরাপত্তার জন্য তাদের আটকে দেওয়া হয়েছিল। ওরা হয়তো আমাদের নিরাপত্তার নিয়মটা জানে না, তাই এ ভুল বোঝাবুঝি হয়েছে।

তিনি আরও বলেন, টোল প্লাজার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু তাদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। তবে বিষয়টা তখনই ৯৯৯-এ কল করে জানিয়েছি। পুলিশ এবং সরকারের বিভিন্ন সংস্থা এসে দেখে গেছে।

পিকআপে কারা ছিল এই বিষয়ে ক্যাপ্টেন হাসান হাসিব খান বলেন, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ওই সময় পিকআপে কোনো রাজনৈতিক দলের লোকজন ছিল কি না তা জানা নেই।

উল্লেখ্য, বুধবার সকাল ৯টার কিছু পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায় ঘটে যাওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

যেখানে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০ জনকে নিয়ে একটি পিকআপভ্যান টোল প্লাজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ পাঞ্জাবি পরিহিত এক যুবক টোল প্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলছেন। সে সময় অন্যরা টোল প্লাজার কর্মীদের সঙ্গে হাতাহাতি ও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

১০

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

১১

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১২

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১৩

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১৪

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১৫

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৬

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৭

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৮

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৯

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

২০
X