কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চর দখলের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ন্ত্রণের অপচেষ্টা চলছে : শওকত মাহমুদ

শওকত মাহমুদ। ছবি : কালবেলা
শওকত মাহমুদ। ছবি : কালবেলা

একটি রাজনৈতিক দল চর দখলের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি শওকত মাহমুদ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শওকত মাহমুদ এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ইউনিয়নে ভিন্নমত লালন করা হচ্ছে না। ন্যায্য দাবি আদায়ে আইনের আশ্রয় নেওয়ায় জুঁইয়ের সদস্যপদ কেড়ে নেওয়া হয়। জুঁই, শফিকসহ যাদের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে, তাদের সদস্যপদ ফেরত দিতে হবে। ইউনিয়নকে অসাংবাদিকমুক্ত করতে হবে। জাতীয় প্রেস ক্লাব গঠনতন্ত্র মোতাবেক পরিচালনা করতে হবে।

এ ছাড়া তিনি বলেন, আমরা চাই সকল পেশাদার সাংবাদিককে সদস্যপদ দেওয়া হোক। ইতোমধ্যে কিছু অসাংবাদিককে গঠনতন্ত্র লংঘনের মাধ্যমে সদস্যপদ দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক দল চর দখলের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছে। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও খ্যাতিমান ছড়াকার আবু সালেহর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, দৈনিক আমাদের বাংলার মিজানুর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শাহীন চৌধুরী, সাবেক সহকারী মহাসচিব কাজিন রেজা, সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, আব্দুল গাফফার মাহমুদ, তারিফ রহমান, দৈনিক ইনকিলাবের সাবেক ইউনিট চিফ ওমর ফারুক আল হাদী, ডিইউজের সিনিয়র সদস্য মর্তূজা সাঈদ টিসু, নির্যাতিত সাংবাদিক নেত্রী জেসমিন জুঁই, সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, মো. জাকির হোসেন, নাসির উদ্দিন সিদ্দিকী, জাকির মাজি, জালাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীদের জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X