কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তিন জেলায় নতুন পুলিশ সুপারসহ ১০ কর্মকর্তার দপ্তর রদবদল

পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
পুলিশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

পুলিশে আবারও বড় রদবদল হয়েছে। এর মধ্যে দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপারসহ ১০ কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আমিনুল ইসলামকে রংপুর রেঞ্জ, রংপুরের উপপুলিশ মহাপরিদর্শক পদে, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এস এন মো. নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগ ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক পদে, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক পদে, অপরাধ তদন্ত বিভাগ ঢাকার উপপুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামকে বরিশাল মহানগরী পুলিশ বরিশালের পুলিশ কমিশনার পদে বদলি/ পদায়ন করা হয়েছে।

এছাড়া, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নীলফামারীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালীর পুলিশ সুপার পদে, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার পদে, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে কুড়িগ্রামের পুলিশ সুপার পদে, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠককে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার পদে, নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) পদে বদলি/পদায়ন করা হয়েছে।

এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনার পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদের কুড়িগ্রাম পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১১

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১২

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

১৩

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানবীজ-চারা, ১৫ দিনের মধ্যে সব গবাদিপশুকে টিকা: কৃষিমন্ত্রী

১৪

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভস জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৫

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল

১৬

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

১৭

ভাষণ প্রচার না করায় শীর্ষ ৩ গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

১৮

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

১৯

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

২০
X