ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

কোরআনে বিজয়ের মর্মকথা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মহাগ্রন্থ আল কোরআনে বিজয় বোঝাতে মূলত দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, ‘ফাতহ’ এবং ‘নাসর’। এর মধ্যে ফাতহ শব্দটি সমগ্র কোরআনে ৩৮ বার এসেছে এবং এটি একাধিক অর্থে ব্যবহার হয়েছে। সুরা ফাতহের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি তোমাদের দিয়েছি সুস্পষ্ট বিজয়।’

এই আয়াতে আল্লাহ মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়ের কথা ঘোষণা করেছেন। তবে ‘ফাতহ’ শুধু মক্কার বিজয়কেই বুঝায় না, এটি এক আধ্যাত্মিক জয়ও। যখন আল্লাহর সাহায্য মুমিনদের সঙ্গে থাকে, তখন তারা যেকোনো পরিস্থিতিতেই বিজয়ী হয়।

এদিকে ‘নাসর’ শব্দের মাধ্যমেও আল্লাহর সাহায্য এবং বিজয়ের কথা বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে (সুরা নাসর : ১)।’

জয়-পরাজয় আল্লাহর হাতে

কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, জয়-পরাজয় কেবলই আল্লাহর হাতে। রব্বুল আলামিন বলেন, ‘আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের ওপর জয়ী হওয়ার কেউ থাকবে না। আর তিনি তোমাদের সাহায্য না করলে, তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করবে?’ (আলে ইমরান : ১৬০)

এর মাধ্যমে আল্লাহ আমাদের বুঝিয়েছেন যে, বিজয় কোনো জনবল বা শক্তির ওপর নির্ভরশীল নয়, এটি আল্লাহর ইচ্ছা ও সাহায্যের ওপর নির্ভর করে। অর্থাৎ, আল্লাহ যদি কাউকে বিজয়ী করতে চান, তবে সে বিজয় লাভ করবে। আর আল্লাহ যাকে পরাজিত করতে চান, সে কখনোই বিজয়ী হতে পারবে না।

বিজয় চিরস্থায়ী নয়

কোনো বিজয়ই চিরস্থায়ী নয়, এটি পরিবর্তনশীল। ইরশাদ হয়েছে, ‘যদি তোমাদের আঘাত লেগে থাকে, অনুরূপ আঘাত তাদেরও লেগেছিল। মানুষের মধ্যে এই দিনগুলো (বিজয় ও বিপর্যয়) পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই।’ (আলে ইমরান : ১৪০)

অর্থাৎ, বিজয় বা পরাজয় কোনোটিই চিরস্থায়ী নয়, এটি একটি পরিভ্রমণ যা আল্লাহ ইচ্ছেমতো পরিচালনা করেন।

বিজয়ের জন্য সংগ্রাম

বিজয়ের জন্য কোরআন মুমিনদের ধৈর্য ধারণ এবং আল্লাহর পথে সংগ্রামের নির্দেশ দিয়েছে। রব্বেকা’বা বলেন, ‘কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বলল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (আল বাকারাহ : ২৪৯)

এই আয়াতে আল্লাহ মুমিনদের জন্য বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তাঁর পথে ধৈর্য ধরে এবং সংগ্রাম করে।

বিজয়ের পর করণীয়

কোরআনে বিজয় লাভের পর করণীয়ও রয়েছে। বিজয়ের পর মুমিনরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। আল্লাহ বলেন, ‘যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো তাওবা কবুলকারী।’ (সুরা নাসর)

বিজয়ের পর আনুগত্যের মূল্য

যারা সংকটের সময় ঈমান আনে ও আল্লাহর আনুগত্য করে, যারা দেশ ও উম্মাহর মুক্তির জন্য সংগ্রাম করে তারা এবং যারা বিজয়ের পর আনুগত্যের ঘোষণা দেয়, তারা সমান নয়। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে, তারা ও পরবর্তীরা সমান নয়। তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের চেয়ে, যারা পরবর্তীতে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে।’ (সুরা হাদিদ : ১০)

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১০

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১১

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১২

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৩

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৫

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৬

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৭

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৮

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১৯

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

২০
X