ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘কিছু পরকাল ব্যবসায়ী আছে, যারা জান্নাত-জাহান্নামের সার্টিফিকেট দেয়’

‘মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গান এবং ভাব আলোচনা’ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
‘মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গান এবং ভাব আলোচনা’ সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

কবি ফরহাদ মজহার বলেছেন, আপনি সহীহ আর সকলে মিথ্যা; এটা ফ্যাসিস্ট মনোভাব। ফলে যারা মাজার ভাঙছে, তারা একটা ফ্যাসিস্ট শক্তি। আর আমাদের এখানে পরকাল ব্যবসায়ী আছে, যারা নিজেরা আল্লাহ হয়ে জান্নাত-জাহান্নামের সার্টিফিকেট দেয়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গান এবং ভাব আলোচনা’ সভার আয়োজন করে ভাববৈঠকি। সেই সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট আক্রমণ হবে, তা আমাদের প্রত্যাশা ছিল না। ইসলামের সঙ্গে মাজার ভাঙার কোনো সম্পর্ক নেই। এটা কেবল বিশৃঙ্খলা তৈরির জন্য। আমাদের নতুন বাংলাদেশকে যারা নস্যাৎ করতে চায়, মাজারে হামলাকারীরা সে শক্তির প্রতিনিধিত্ব করে।

ফরহাদ মজহার বলেন, মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। এক্ষেত্রে সরকার শিথিলতা দেখাচ্ছে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের কোনো আলেম-শায়েখ মাজার ভাঙার পক্ষে বলেন না। মতপার্থক্য থাকতে পারে। সবাই একরকম বুঝলে বাংলাদেশে এত ইসলামী রাজনৈতিক দল থাকত না। বিশ্বে এতরকম ইসলামী রাষ্ট্র থাকত না। ফলে আপনারা মুখোশ পরে নাচবেন না। কারণ আপনারা সে শক্তি, যাদের তরুণরা লাত্থি দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, শুধু মাজারে নয় বিভিন্ন জায়গায়ই গাঁজা খাওয়া হয় এমন অভিযোগ তুলে তিনি বলেন, গাঁজা কি কেবল মাজারে খাওয়া হয়? বাংলাদেশের সব বড় বড় হোটেলে গাঁজা খাওয়া হয়। অবৈধ কাজ হয়। তারা কী সেসব ভাঙতে গিয়েছেন! যাননি। কারণ মাজার ভাঙা সহজ।

শিল্পী শাহীন আহমেদ বলেন, আপনারা মাজার না ভেঙে সংস্কারের কথা বলুন। কারণ মাজারে অলি-আউলিয়ারা আছেন। তারাই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন। যে সরকারই থাকুন, এটা নিয়ন্ত্রণ করুন।

ফকিরি গান এবং ভাব আলোচনায় আরও অংশ নেন আলেয়া বেগম, সুনীল কর্মকার, ছোট আলম সরকার, শাহ আলম সরকার, ওমর আলী ও বাউল ফকির আলাউদ্দিন জালালি, জনি বাউল, কোহিনুর আক্তার গোলাপি, সুধাম আনন্দ প্রমুখ। উদ্বোধনী গান পরিবেশন করেন ফকির আবুল সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১০

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১১

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৩

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৪

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৫

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৭

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৮

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৯

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

২০
X