কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৭:৪৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ের বিষয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

স্যাটেলাইট থেকে ঘূর্ণিঝড়ের ছবি।
স্যাটেলাইট থেকে ঘূর্ণিঝড়ের ছবি।

দেশের বিভিন্ন জায়গায় গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আগামী ১০ দিন বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেও জানিয়েছে তারা। বৃহস্পতিবার (৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক কালবেলাকে বলেন, আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) থেকে মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়তে পারে। এতে দেশে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়।

তিনি বলেন, শুক্রবার থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগসহ সারা দেশেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আগামী ১০ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে কখনও কখনও একটু রোদের দেখা মিলবে, থেমে থেমে বৃষ্টিপাতও হবে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, কয়েক দিন ধরে তাপপ্রবাহ ছিল, দুদিনের বৃষ্টিতে তাপমাত্রা কমে গিয়ে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই। তবে তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আরও পড়ুন : ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, আগস্ট মাসে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে বাতাসে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ ৭০-১০০ শতাংশের মধ্যে ওঠানামা করছে, সে কারণে তাপমাত্রা যাই রেকর্ড হোক না কেন এই জলীয় বাষ্পের আধিক্যের কারণে ঘাম নির্গমন বাধাগ্রস্ত হবে সেজন্য গরমের অনুভূতির তীব্রতা থাকতে পারে।

এ আবহাওয়াবিদ জানান, দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আমরা বলেছি, আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে। সেগুলো দুএকটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগস্ট মাসে এই লঘুচাপগুলো শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো শঙ্কা নেই বললেই চলে।

এদিকে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্ক বার্তায় জানানো হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ-বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে নিম্নচাপটি দুর্বল হলেও বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর জন্য এখনও শঙ্কা কাটেনি। সে কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X