কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে লঘুচাপ, ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস

উত্তাল সাগর। ছবি : সংগৃহীত
উত্তাল সাগর। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে তিন বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শনিবার (১৬ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আর তৃতীয় দিন থেকে (১৭ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে, এমনকি অতি ভারী বর্ষণও হতে পারে।

চতুর্থ ও পঞ্চম দিন (১৮-১৯ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায়ও বৃষ্টি তীব্র হতে পারে। সারা দেশেই কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এ সময়ে নদনদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১০

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১১

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১২

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৩

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৪

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৬

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৭

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৮

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৯

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

২০
X