মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই জব্দ, ৫৫ জনের নামে মামলা

মহিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
মহিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপন বৈঠক, সেখান থেকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই জব্দ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ, পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এর আগে একই ঘটনায় আটক দুই আওয়ামী লীগ নেতাকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইসহ গ্রেপ্তার দেখানো হয়।

রোববার (১৭ আগস্ট) সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গত শুক্রবার দুপুরে এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে জেলার সিরাজদীখান থানায় এ মামলা দায়ের করেন। মামলাটিতে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে সিরাজদীখান উপজেলার ইছাপুরা ও কাঁঠালতলী গ্রামে অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তারা হলেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার ও জৈনসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম ঢালী। এ সময় তাদের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতবর্ষের স্বাধীনতার ইতহাস নিয়ে লেখা বেশ কয়েকটি বই ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত ১০টি পোস্টার উদ্ধার করা হয়। বইগুলোর মধ্যে রয়েছে শেখ ফজলুল করিম সেলিমের লেখা ‘ভারতবর্ষের স্বাধীনতা: ঘটনাবহুল ইতিহাস’, মো. আজিজ মাহমুদের লেখা ‘মুজিব ইজ এ গ্রেটম্যান’, রুহুল আমিন বাবুলের লেখা ‘ছোটদের শেখ মুজিব’ ও আসাদুজ্জামান খান কামালের লেখা ‘বঙ্গবন্ধুর পথনির্দেশনার বাংলাদেশ’।

বই জব্দের বিষয়ে ওসি বলেন, ‘ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, তাদের ব্যবহৃত এসব বই ও পোস্টারও নিষিদ্ধ।’

এদিকে শুক্রবার দায়ের হওয়া মামলার আসামিদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান, কেয়াইন ইউপি চেয়ারম্যান শেখ আশরাফ আলী, বাসাইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, লতব্দী ইউপি চেয়ারম্যান ফজলুল হক, ইছাপুরা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, শ্রীনগরের ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল হক, সিরাজদীখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক ও সাধারণ সম্পাদক কাউসার আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

১০

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১১

আইনজীবী বারে হামলা

১২

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৩

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৪

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৫

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৮

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৯

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

২০
X