কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটন শিল্প বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আইজিপি

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের সেমিনারে আইজি মো. ময়নুল ইসলাম। ছবি : কালবেলা
ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের সেমিনারে আইজি মো. ময়নুল ইসলাম। ছবি : কালবেলা

পুলিশের আইজি মো. ময়নুল ইসলাম বলেছেন, পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পাশাপাশি টেকসই পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে ট্যুরিস্ট পুলিশ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব। সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক।

আইজিপি বলেন, ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশ পর্যটন বিভাগ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটর, স্থানীয় জনসাধারণ এবং এনজিওর সঙ্গে যৌথভাবে কাজ করছে।

আইজিপি পরিবেশের ক্ষতি সাধন রোধে বন ও পরিবেশ বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য ট্যুরিস্ট পুলিশের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন খাত প্রভাবকের ভূমিকা পালন করে। টেকসই পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সকলকে সচেতন হতে হবে।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে পর্যটনবান্ধব পরিবেশ বজায় রেখে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসময় তিনি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পর্যটনখাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটরের প্রতিনিধি এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X