কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আকাশ বাড়ির উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত

আকাশ বাড়ি হলিডেজের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত। সৌজন্য ছবি
আকাশ বাড়ি হলিডেজের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত। সৌজন্য ছবি

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সি আকাশ বাড়ি হলিডেজ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানী ৭ নম্বর সড়কের জি ব্লকে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, আকাশ বাড়ি হলিডেজ বিশ্বভ্রমণকে মধ্যবিত্তের নাগালে আনতে নতুন উদ্যোগ নিয়েছে। ক্রেডিট কার্ডধারীরা মাত্র এক হাজার ৯৯০ টাকায় বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। পাশাপাশি আগামী এক মাস বিনামূল্যে ভিসা পরামর্শ দেওয়া হবে। গ্রাহক সেবাকে আরও গতিশীল ও সাশ্রয়ী করে তুলতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

আকাশ বাড়ি হলিডেজের কর্ণধার তৌহিদুল আলম মিল্কি অনুষ্ঠানে বলেন, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্ব পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আসছে। ই-পাসপোর্ট থেকে শুরু করে স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস সরবরাহের মতো আধুনিক সুবিধা এখন বাস্তবতা। আমরাও ধীরে ধীরে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি। দেশের তৃতীয় টার্মিনাল চালু হলে আমরা এক নতুন যুগে প্রবেশ করবো।

তিনি জানান, আকাশ বাড়ি হলিডেজ দীর্ঘ ১৫ বছর ধরে ট্রাভেল খাতে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে তারা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে বাংলাদেশি পর্যটকদের সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটিতে প্রায় ২০০ জনের কর্মসংস্থান হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকে লাখো ভ্রমণপিপাসুর আস্থা অর্জন করেছে আকাশ বাড়ি হলিডেজ।

অনুষ্ঠানে আকাশ বাড়ি হলিডেজের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X