কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তানজিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান

শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মা সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত
শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মা সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তানজিমের বাবা-মা ঢাকা সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই আশ্বাস দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মা সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাত করেন। ওই সময় তানজিমের বাবা-মা সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আইএসপিআর থেকে আরও জানানো হয়, সেনাবাহিনী প্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গিকার করেন।

গত মঙ্গলবার ভোরে কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী ও গরুর খামারি রেজাউল করিমের বাড়িতে ডাকাতরা হানা দেয়। খবর পেয়েই চকরিয়ার ক্যাম্পের টহল দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন লেফটেন্যান্ট তানজিম।

তিনি অস্ত্রধারী সন্ত্রাসীদের তাড়া করতে থাকেন। এক পর্যায়ে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তাকে।

গতকাল পর্যন্ত ওই হত্যাকাণ্ডে জড়িত মূলহোতাসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

তাকে নির্মম হত্যাকাণ্ডের খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। একজন তরুণ মেধাবী সেনা কর্মকর্তারার এমন মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

তৈরি পোশাক খাতের দক্ষতা উন্নয়নে ইপিবির সঙ্গে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব 

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বজ্রপাতে সীমান্তে এক বিজিবি সদস্য আহত

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা ফুটবলার

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

১০

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

১১

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১৩

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

১৪

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

১৫

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

১৬

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

১৭

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

১৮

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

১৯

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

২০
X