বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মাহফুজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে।

শনিবার (৫ অক্টোবর) রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহফুজ বলেন, আগামী তিনমাস পর ছয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধ পরিকর। জন আকাঙ্ক্ষার গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে।

এ সময় শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিষয়ে বিএনপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যে যেখান থেকে গণহত্যায় জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া গুম কমিশনেও অভিযোগ জমা পড়েছে, সে সব নিয়ে কাজ চলছে।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপ বা ভূমিকা কী জানতে চাইলে তিনি বলেন, সরকার অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিক হবে, স্বস্তি ফিরবে বাজারে, সরকার এ বিষয়ে খুবই আন্তরিক বলে তিনি দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১০

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১২

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৪

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৫

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৬

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৮

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৯

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

২০
X