কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় সতর্কতা নিয়ে আহমাদুল্লাহর স্ট্যাটাস

শায়খ আহমাদুল্লাহ। পুরোনো ছবি
শায়খ আহমাদুল্লাহ। পুরোনো ছবি

আসন্ন দুর্গাপূজায় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, দুর্গাপূজায় কোনো অসাধু চক্র যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে, এ বিষয়ে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ দেশের সম্প্রীতির গায়ে যেন কোনো ধরনের দাগ না লাগে, এ বিষয়ে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজার সংখ্যা হবে ২৫৩টি।

গত বুধবার (২ অক্টোবর) মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুভ মহালয়ায় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। কৈলাশ থেকে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা।

আগামীকাল বুধবার (৯ অক্টোবর) দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিতপূজা হবে। পরদিন বৃহস্পতিবার দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা। শুক্রবার দুর্গাদেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা। শনিবার পূর্বাহ্ন ৬টা ১২ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা। একই দিন পূর্বাহ্ন ৮টা ২৬ মিনিটের মধ্যে দুর্গাদেবীর দশমী বিহিতপূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X