কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাধ্যতামূলক অবসরে তিন পুলিশ কর্মকর্তা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (০৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৩টি প্রজ্ঞাপনে এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্কর্তারা হলেন- র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন ৩টিতে সই করেন।

এদিকে থানার সক্ষমতা বাড়াতে ও পুলিশের পেট্রোলিং কার্যক্রম জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১০টি থানায় নতুন ১০টি গাড়ি দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী থানা সংশ্লিষ্ট চালকদের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন। যদিও হস্তান্তরের সময় মাঠে ৯টি গাড়ি ছিল।

গাড়ি হস্তান্তরের আগে হাসান মো. শওকত আলী বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশের গতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য পুলিশের যানবাহনও গুরুত্বপূর্ণ অংশ। বিষয়টিকে সামনে রেখে ডিএমপি কমিশনার বহরের ৫০টি নতুন গাড়ি নিজ তহবিল থেকে সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে আমরা আজ ১০টি গাড়ি আমাদের বহরে যুক্ত করছি। পর্যায়ক্রমে আরও ৪০টি গাড়ি যুক্ত হবে। ৫০টি থানায় মোট ৫০টি গাড়ি দেওয়া হবে। সেসব থানার কার্যক্রমে এ গাড়িগুলো ব্যবহৃত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১০

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১১

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১২

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৪

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৫

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৬

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৭

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৮

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৯

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

২০
X