শাওন সোলায়মান
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৬:০৫ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ সুরক্ষা ওয়েবসাইট

সুরক্ষা ওয়েবসাইট।
সুরক্ষা ওয়েবসাইট।

কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ আছে করোনা টিকা নিবন্ধন ও সনদপত্র নেওয়ার ওয়েবসাইট সুরক্ষ ডটগভডটবিডি। ওয়েবসাইটটিতে বিভিন্ন কারিগরিবিষয়ক হালনাগাদের কাজ চলছে।

শনিবার দুপুর ৩টা থেকে এই কাজ শুরু হয়। আগামীকাল রোববার সন্ধ্যা নাগাদ ওয়েবসাইটটি আবার সচল হবে এবং সেবাপ্রত্যাশীরা সেবা নিতে পারবেন বলে সুরক্ষা প্ল্যাটফর্ম সংশ্লিষ্টরা জানান।

করোনা টিকা গ্রহণে নিবন্ধন করতে হয় সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে। পরবর্তীতে টিকা গ্রহণের সনদপত্রও ডাউনলোড করা যায় এই ওয়েবসাইট থেকে। বিভিন্ন কার্যক্রমে টিকা গ্রহণ এবং টিকা গ্রহণের সনদপত্র প্রয়োজন হয় নাগরিকদের। বিশেষ করে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেক সময়েই সুরক্ষা প্ল্যাটফর্মে টিকা গ্রহণের তথ্য থাকার পাশাপাশি সনদপত্রের প্রিন্টেড কপি সাথে রাখতে হয় ভ্রমণকারীদের। সেই সনদ প্রিন্ট করতে হয় এই ওয়েবসাইট থেকে। ফলে সুরক্ষা ওয়েবসাইট সেবাপ্রত্যাশীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

শনিবার দুপুর থেকেই সুরক্ষা ওয়েবসাইট ব্যবহারে সমস্যার মুখোমুখি হন সেবাপ্রত্যাশীরা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই জানতে চান।

এদিন দুপুর সাড়ে ৪টায় ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, এর হোম পেইজে রক্ষণাবেক্ষণের জন্য সুরক্ষা ওয়েবসাইট সাময়িক বন্ধ থাকার বার্তা দেওয়া আছে।

কারিগরি কারণে সাময়িকভাবে বন্ধ থাকার বিষয়টি দৈনিক কালবেলাকে নিশ্চিত করেন সুরক্ষার রক্ষণাবেক্ষক প্রতিষ্ঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার আব্দুল্লাহ আল রহমান।

আব্দুল্লাহ আল রহমান বলেন, ওয়েবসাইটটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ইন্টারন্যাশনাল লাইসেন্সিংয়ের কাজ চলছে। এই কাজগুলো করার সময় সার্ভার চালু রাখলে সিস্টেমের ওপর প্রচুর চাপ পড়ে। তাই সাময়িকভাবে বন্ধ আছে। আমরা দ্রুতই কাজ শেষ করে সেবাপ্রত্যাশীদের জন্য ওয়েবসাইটটি আবার সচল করার চেষ্টা করছি।

ওয়েবসাইট কখন থেকে বন্ধ এবং কখন চালু হবে- এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ বলেন, আজ দুপুর ৩টায় কাজ শুরু হয়েছে। আশা করছি কালকের মধ্যে শেষ হয়ে যাবে। আগামীকাল সন্ধ্যার পর ওয়েবসাইট সচল হবে বলে আশা করছি।

আরও পড়ুন : যে কারণে বিশ্ববাজারে খাদ্যের দাম আবারও বাড়ছে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X