চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে জ্বালানিবাহী ট্রেন লাইনচ্যুত, চবি শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। পুরোনো ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। পুরোনো ছবি

চট্টগ্রামে হাটহাজারীগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নগরীর আমিন জুট মিলের অদূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে হাটহাজারীর একটি বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ছিল।

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সাড়ে ৩টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়। তবে বিকেল গড়িয়ে গেলেও শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

ষোলশহর স্টেশনের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘দুপুরে হাটহাজারীগামী একটি জ্বালানিবাহী ট্রেনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। সাড়ে তিনটার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়। এখন প্রকৌশল বিভাগের সংকেত পাওয়ার পর এই রুটে ট্রেন চলাচল শুরু হবে।’

এদিকে দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে দুপুর ১টা, ২টা ও ৩টা ৩০ মিনিটে শহরগামী তিনটি ট্রেন চলার কথা থাকলেও একটি ট্রেনও ছেড়ে যায়নি। একইভাবে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী ২টা ৩০ ও ৩টা ৩০ মিনিটের ট্রেনগুলোও বাতিল করা হয়। ফলে বহু শিক্ষার্থী ক্যাম্পাস স্টেশনে অপেক্ষা করেও ট্রেন না পেয়ে অবশেষে সড়কপথে শহরের উদ্দেশে যাত্রা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X