কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১০:৫৪ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর-১০ মেট্রো স্টেশন মেরামতে খরচ কত, জানালেন সড়ক উপদেষ্টা

সাংবাদিকদের ব্রিফিং করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের ব্রিফিং করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি মেরামত ও প্রতিস্থাপনে মোট ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্টেশন পুনরায় চালু করার কার্যক্রম উদ্বোধনকালে এ সব কথা বলেন সড়ক উপদেষ্টা।

এ সময় সাংবাদিকদের উপদেষ্টা জানান, মিরপুর-১০ স্টেশন চালু করতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। যেহেতু অন্যান্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করা হ‌য়ে‌ছে, তাই সেসব যন্ত্রাংশ আমদানিসহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সেখানে আরও কিছু বেশি যন্ত্রাংশও থাকবে। এছাড়া গত ২০ সেপ্টেম্বর ২২ লাখ টাকার প্রাথমিক ব্যয়ে কাজিপাড়া স্টেশনটি চালু করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের প্রয়োজনীয় মেরামত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে যে বিষয়গুলো দরকার তা দেখছি। বিষয়গুলো সচিব থেকে উপদেষ্টাকে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির চালু করে দিতে পারব।

উল্লেখ্য, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি। এরপর থেকেই বন্ধ ছিল স্টেশনটি।

হামলার ঘটনার পর বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়েছিল স্টেশনটি চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

স্কুল ফিডিংয়ের ডিম-বিস্কুট আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের উদ্যোগে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’ গোলটেবিল আলোচনা

চেকিয়া ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা 

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণের মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১০

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

১১

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

১২

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

১৩

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

১৪

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

১৫

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১৬

পুলিশে বড় রদবদল

১৭

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১৮

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

১৯

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত

২০
X