কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

১০ অতিরিক্ত আইজিপিকে বদলি ও পদায়ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

১০ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পিবিআই, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অন্যতম।

বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এই বদলি ও পদায়ন করা হয়।

এরমধ্যে তিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মো. আলমগীর আলমকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সরদার তমিজ উদ্দিন আহমেদকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন মিঞা হাইওয়ে পুলিশে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আবদুল্লাহ আল মাহমুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়নে ডিআইজি হিসেবে কর্মরত ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) পদে পদোন্নতি প্রাপ্ত গোলাম কিবরিয়াকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সেলিম মো. জাহাঙ্গীরকে পুলিশ সদর দপ্তরে।

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরে, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বর্তমানে অতিরিক্ত আইজি, পিবিআই, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. তওফিক মাহবুব চৌধুরীর আদেশ বাতিল করা হয়েছে।

এ ছাড়া সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত (সুপারনিউমারারি) কুমুম দেওয়ানকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X