কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইতা‌লি গমনেচ্ছুদের জন্য বড় দুঃসংবাদ

বাংলাদেশের পাসপোর্ট। ছবি : সংগৃহীত
বাংলাদেশের পাসপোর্ট। ছবি : সংগৃহীত

ইতা‌লি গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। বাংলাদেশের নাগরিকদের দেওয়া সব ধরনের ‘নুলা ওস্তা’র (কাজের অনুমোদন) বৈধতা যথাযথ যাচাইকরণ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্প‌তিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জা‌নিয়েছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস।

ঢাকার ইতালি দূতাবাস জানিয়েছে, অনেক বেশি পরিমাণে ভুয়া ও জাল কাগজপত্র জমা হওয়ার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্ম ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ক্রমান্বয়ে ফেরত দেওয়া হবে। আগামী ২০ অক্টোবর থে‌কে আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হ‌বে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাস প্রত্যেক আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে একটি এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে তিনি কখন পাসপোর্ট ফেরত নিতে পারবেন। কর্ম ভিসা অ্যাপয়েন্টমেন্টপ্রত্যাশী যাদের কর্ম অনুমোদনের নিশ্চিতকরণ সম্পন্ন হবে তাদেরকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে যোগাযোগ করা হবে। অতএব, ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট (যেসব অ্যাপয়ন্টমেন্ট ইতোমধ্যে শিডিউল করা হয়েছে সেসব সহ) বর্তমানে আর প্রয়োজন নেই।

ইতালি দূতাবাস জানায়, [email protected] ই-মেইল আইডি চালু থাকবে। নতুন করে ইস্যুকৃত কর্ম অনুমোদন-এর ধারকদের বিস্তারিত তথ্য এই ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে। পরবর্তীতে ক্রমান্বয়ে যোগাযোগের জন্য এই তথ্য ব্যবহার করা হবে। আবেদনকারী, নিয়োগকর্তা এবং আইনজীবীদের তাদের কর্ম অনুমোদন-এর যাচাইকরণের জন্য দূতাবাসে এবং ভিএফএস গ্লোবালে ই-মেইল না পাঠানোর জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। কারণ, যাচাইকরণের সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ইতালিতে সম্পন্ন হয়। কর্ম অনুমোদন-এর ধারকরা প্রয়োজনে তারা ইতালিতে সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে তাদের কর্ম অনুমোদন-এর যাচাইকরণ সম্পর্কে আপডেট পেতে যোগাযোগ করতে পারেন।

ইতালির প্রভিনন্সিয়াল ইমিগ্রেশন অফিস স্পোর্টেলো ইউনিকো-এস ইউ আই কর্তৃক যাচাই নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত কর্ম অনুমোদনের মেয়াদ বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, অন্যান্য যেমন ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X