কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০১:২৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আমার দেশ পত্রিকা কবে বাজারে আসছে, জানালেন মাহমুদুর রহমান

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। ছবি : সংগৃহীত

দৈনিক আমার দেশ পত্রিকা বাজারে কবে আসবে সে বিষয়ে কথা বলেছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে আমার দেশ পত্রিকা বাজারে আসবে।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, ‘আল্লাহ যদি চান ডিসেম্বরে মধ্যে পাঠকদের হাতে আমার দেশ পত্রিকা তুলে দেব। হাতে আড়াইমসেরও কম সময় রয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করব।’

পত্রিকাটির সম্পাদক বলেন, ‘আমার দেশ স্বাধীনতার কথা বলবে, ভারতীয় কর্তৃত্বের বিরুদ্ধে আওয়াজ তুলবে, গুম-সন্ত্রাসীর বিপক্ষে আওয়াজা তুলবে। শুধু সরকারের কাছে চাওয়া, এই পত্রিকা চালুর ব্যাপারে যেন আইনি বাধায় না পড়ে সেই সহযোগিতা করা।’

তিনি বলেন, ‘আমাকে টুকরো টুকরো করতে না পেরে আমার দেশ পত্রিকার ছাপাখানাটিকে টুকরো টুকরো করেছে, এটাই শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র। অথচ বড় বড় কোনো সম্পাদকের মুখে এর কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি, আর এটাই মিডিয়ার চরিত্র।’

মাহমুদুর রহমান বলেন, ‘আমরা কোনো ব্যবসা নাই। এই পত্রিকা চালাব আর লিখালিখি করব। এটিকে দাঁড় করিয়ে অবসরে যাব। আমাদের কোনো টাকা নাই। আপাতত অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর বিষয়ে চূড়ান্ত হয়েছে। তবে পত্রিকা বের করার জন্য অফিস দরকার, কম্পিউটার দরকার এবং টেকনোলিজি দরকার। এগুলো সেটাপ করতে হবে।’

তিনি বলেন, ‘যারা এখানে কাজ করবেন তাদের সেবার মানসিকতা নিয়ে আসতে হবে। মেধা অনুযায়ী যে বেতনভাতা দেওয়া উচিত, সেটা আমার দেশের নেই।’

সংবাদ সম্মেলনে আমার দেশ এর বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব বাছির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ চলাকালে যেভাবে মার্কিন সেনাদের ওপর নজরদারি করেছে ইরান

দুই মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধরা

জাহিদ হাসানের নতুন নাটক ‘পথহারা মন’

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিট সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা, সর্বোচ্চ কত?

মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে মাঠে চসিক মেয়র, দ্রুত সমাধানের নির্দেশ

কুমিল্লায় একটি কলেজ ছাড়া কোথাও কোনো দুর্যোগ হয়নি: শিক্ষামন্ত্রী

শিগগিরই বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খোলা হবে: জেলা প্রশাসক

ঢাবি আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

বিশ্বকাপের ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ

১১

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

১২

কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা

১৩

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত  / বাজারে এলো নতুন প্রজন্মের ‘যমুনা ওয়াশিং মেশিন’ 

১৪

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

১৫

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

১৬

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

১৭

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

১৮

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

১৯

সেমিফাইনালের আগে পুরোপুরি ফিট এমবাপ্পে: কোচ দেশম

২০
X