কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৩ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

আমার দেশ পত্রিকা কবে চালু হবে, জানালেন মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছবি : সংগৃহীত
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছর ধরে আমার দেশ পত্রিকা বন্ধ রয়েছে। পত্রিকাটি কবে চালু হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমি জানি না এই প্রেস আমি কীভাবে চালু করব, কীভাবে টাকা আসবে। তবে চেষ্টা করব এ বছরের মধ্যেই পত্রিকাটি চালু করার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার বন্ধ থাকা ছাপাখানা খোলা শেষে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, আমার দেশ পত্রিকা চালু করতে সরকারের সহযোগিতা একান্ত কাম্য। কারণ বাংলাদেশ সরকারের কাছ থেকে কিন্তু আমি এটা সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় গ্রহণ করেছি। এটা তাদের নৈতিক ও আইনগত দায়িত্ব।

তিনি বলেন, আমার দেশ পত্রিকার ছাপাখানার বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায় বিগত সরকারের মিডিয়ার প্রতি কতটা ক্ষোভ ছিল। এখন একটাই চাওয়া, দেশে যেন আর কোনো দানব হাসিনার মতো কেউ না আসে।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়ার পর গত ২৭ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে কয়েকদিন পরেই জামিনে মুক্তি পান মাহমুদুর রহমান। ৩ অক্টোবর সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X