কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে অভ্যাস পরিবর্তন করতে হবে’

স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজ প্রতিযোগিতায় বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে আমাদের কয়েকটি অভ্যাস পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, পলিথিন ব্যাগে খাবার বহন এবং প্লাস্টিকের কাপে গরম পানীয় নেওয়া বন্ধ করতে হবে। পরিবেশের অবস্থার কথা মাথায় রেখে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং ঠিকমতো ঘুমাতে হবে। অভ্যাস বদলাতে পারলে রোগ নিয়ে চিন্তা করতে হবে না।

শুক্রবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নাগরিকেরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না। যক্ষা এখন বড় সমস্যা নয়, তবে আমাদের সচেতন হতে হবে। জ্ঞান বাড়লে শক্তি আসে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ইউএসএআইডির টিম লিড সামিনা চৌধুরী, আইসিডিডিআর বি এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জাহাঙ্গীর কবির এবং আইসিডিডিআর,বি এর সিনিয়র সায়েন্টিস্ট সায়েরা বানু।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার, সনদপত্র ও ট্রফি প্রদান করা হয়। ইউএসএআইডির সহযোগিতায় আইসিডিডিআর বি এবং প্রথম আলো এই প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫৫০ শিক্ষার্থী অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X