কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

আইন ও বিধি থাকলেও সড়ক নিরাপত্তার উন্নতি হয়নি

ঢাকা আহ্ছানিয়া মিশন সভাকক্ষে আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা
ঢাকা আহ্ছানিয়া মিশন সভাকক্ষে আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা

বর্তমানে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা-২০২২’ থাকলেও সড়ক নিরাপত্তা ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয়নি। সড়কে মৃত্যু ও আহত কমাতে প্রয়োজন শক্তিশালী নীতি ও আইনি কাঠামো।

সোমবার (২১ অক্টোরব) রাজধানীর শ্যামলীর ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। এ সময় সামগ্রিক উন্নয়নের অংশ হিসেবে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছেন বক্তারা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে আহ্ছানিয়া মিশন জানিয়েছে, পাঁচ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। প্রতি বছর বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন সংস্কারের কাজ হাতে নিয়েছেন। এ সংস্কার কাজের মধ্যে সড়কে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট নীতিমাল প্রণয়ন ও বাস্তবায়ন অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালের (নিটোর) ইউনিট চিফ প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র রিপোর্টার জামিউল আহ্ছান শিপু ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের রোড সেইফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান। সভাটি সঞ্চালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক শুভ্র দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১০

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১১

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১২

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৩

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৪

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৫

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৬

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৭

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৮

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৯

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

২০
X