কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘পাঠ্যপুস্তক থেকে ভাসানীর জীবনী প্রত্যাহার ইতিহাসের বিকৃতি’

ভাসানী অনুসারী পরিষদ ঢাকা মহানগর কমিটির মানববন্ধন। ছবি : সংগৃহীত
ভাসানী অনুসারী পরিষদ ঢাকা মহানগর কমিটির মানববন্ধন। ছবি : সংগৃহীত

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার কয়েক বছর পূর্বেও পাঠ্যপুস্তক থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী বাদ দেয়। সে সময় মওলানা ভাসানীর অনুসারীদের আন্দোলনের মুখে পুনরায় তা অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়।

পরবর্তীতে ২০২৪ সালে সপ্তম থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ভাসানীর জীবনী প্রত্যাহার করা হয়, যা জঘন্য ইতিহাস বিকৃতি। ২০২৫ সালের নতুন পাঠ্যপুস্তকে সরকার মওলানা ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এক মানববন্ধনে শেখ বাবলু এসব কথা বলেন। বর্তমান প্রেক্ষাপটে সপ্তম থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তকে পুনরায় ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবিতে এই কর্মসূচি হয়।

ভাসানী অনুসারী পরিষদ ঢাকা মহানগরের সমন্বয়ক আরিফুর রহমানের সভাপতিত্বে এবং নুরুজ্জামান হীরার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম, কেন্দ্রীয় নেতা বাবুল বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, মওলানা ভাসানীর নাতি মাহমুদুল হক শানু ও আজাদ খান ভাসানী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X