কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

৩০ নভেম্বর পর্যন্ত চলবে হজের প্রাথমিক নিবন্ধন

হজ পালনরত অবস্থায় পবিত্র কাবার চারপাশে ধর্মপ্রাণ মুসলিমরা। ছবি : সংগৃহীত
হজ পালনরত অবস্থায় পবিত্র কাবার চারপাশে ধর্মপ্রাণ মুসলিমরা। ছবি : সংগৃহীত

হজের প্রাথমিক নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে চলতি বছরের ২৫ আগস্টে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।

এর আগে হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ছিল ২৩ অক্টোবর। পরে তা পরিবর্তন করে আগামী ৩০ নভেম্বর করে ধর্ম মন্ত্রণালয়।

উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী। এ কোটা নির্ধারণ করেছে সৌদি সরকার। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৩ জুন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, আগামী জানুয়ারিতে সৌদির সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি হবে। সরকারিভাবে কতজন এবং বেসরকারিভাবে কতজন যাবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ধর্ম মন্ত্রণালয়।

চলতি বছর হজে যাওয়ার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৮৩ হাজার ২১৮ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩২৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X