কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের ওপর ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ মনে ক‌রে, এ হামলা ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই ধরনের উসকানি আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতোমধ্যে ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি দেয়।

এত বলা হয়, বাংলাদেশ আঞ্চলিক এবং বৈশ্বিক অংশীজনদের সংযম অনুশীলন এবং উত্তেজনা প্রশমনে তাদের প্রভাব ব্যবহার করার আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জোর দেয় যে আন্তর্জাতিক নিয়ম, সংলাপ এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্য অঞ্চল ও এর বাইরে স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বোত্তম। কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধা স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ উল্লেখ করে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

এদিকে ইসরায়েলের এই হামলায় এখন পর্যন্ত ইরানের চারজন সেনা সদস্য নিহত হয়েছেন। ইরানের সশস্ত্র বাহিনীর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী প্রথম দিকে দুজন সেনা নিহতের খবর জানায়। সময়ের ব্যবধানে আরও দুজন নিহত হয়েছেন বলে পরবর্তী বিবৃতিতে জানিয়েছে তারা। নিহত সবাই সেনাবাহিনীর সদস্য।

এর আগে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইলাম, খোজেস্তান ও তেহরান- এ ৩টি প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। যার বেশিরভাগ ঠেকিয়ে দিয়েছে বলে দাবি তেহরানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X