কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১০:২৬ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপির ৭ যুগ্ম পুলিশ কমিশনারকে বদলি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, অপারেশন্স বিভাগের সানা শামীনুর রহমানকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, মোহাম্মদ ওসমান গণিকে লজিস্টিকস বিভাগে, গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মোহাম্মদ রিয়াজুল হককে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে, সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপপুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) বদলি করা হয়েছে।

এ ছাড়া গোয়েন্দা গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মুহাম্মদ মাহাবুবুর রহমানকে ডিএমপির ট্রেনিং বিভাগে, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ড. এ এইচ এম কামরুজ্জামানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত এবং প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের মোহাম্মদ শহীদুল্লাহকে অপারেশন্স বিভাগে বদলি করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, অবিলম্বে এটি কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X