বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপে ভোগান্তি কমবে : ভূমি উপদেষ্টা

‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম’ পরিদর্শন করেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত
‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম’ পরিদর্শন করেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : সংগৃহীত

এলজিআরডি ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে মৌজা ম্যাপ ও খতিয়ান প্রস্তুতের কাজ সহজ হবে। অতীতে সুষ্ঠু জরিপ কাজ সম্পন্ন না করতে পারায় ব্যক্তি ও সামাজিক পর্যায়ে মারামারি-হানাহানি, সামাজিক অস্থিরতা ও মামলা মোকদ্দমা লেগেই থাকত।

শনিবার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের আয়োজিত ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ইডিএলএমএস প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি রাজস্ব আয় বাড়বে এবং সরকারি ভূমি ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন করবে। সর্বশেষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একটি অবাধ, নিরপেক্ষ, দ্রুত ও উন্নত ভূমি তথ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হবে। এতে করে ভূমি মালিকগণকে প্রয়োজনীয় ভূমি সেবা প্রদান করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, রিয়েল টাইম আপডেট প্রক্রিয়ায় আপডেট মিউটেশনের সঙ্গে সঙ্গে ভূমি ম্যাপ সংশোধন হবে ও একবার জরিপ কাজ হলে বারবার জরিপ করার প্রয়োজন হবে না। এ প্রকল্পের মাধ্যমে ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে অটোমেশন ব্যবস্থার প্রবর্তন করা সম্ভব হবে।

ইডিএলএমএস প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও যশোর জেলায় ৬৩৪টি মৌজায় ৩ বছর মেয়াদি ৩৮৩ কোটি ৫০ লক্ষ টাকায় বাস্তবায়ন করা হচ্ছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X